রাজনীতি
প্রধান খবর

দলের সঙ্গে শপথ নিলেন না বিএনপির ইশরাক

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে এক ব্যতিক্রমী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত বিএনপি সংসদ সদস্য ইশরাক হোসেন সময়মতো উপস্থিত না হওয়ায় দলের সঙ্গে প্রথম ধাপে শপথ নিতে পারলেন না।

মঙ্গলবার সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে প্রথম ধাপে বিএনপি জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। যাতায়াত ও ব্যক্তিগত কারণে সময়মতো পৌঁছাতে না পারায় ইশরাক হোসেন দলীয় সদস্যদের সঙ্গে শপথগ্রহণে অংশ নিতে ব্যর্থ হন।

এরপর দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় ধাপে জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থীদের শপথ অনুষ্ঠিত হয়। এ সময় ইশরাক হোসেন অংশ নিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’ এর সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

শপথ অনুষ্ঠানের বিশেষ দিক ছিল জামায়াত জোটের সংসদ সদস্যদের দ্বৈত শপথ, প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তবে বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, তাদের সংসদ সদস্যরা শুধুমাত্র সংসদীয় দায়িত্ব পালনের জন্য শপথ নেবেন, কোনো বিশেষ সংস্কার পরিষদের অংশ হবেন না।

একই অবস্থান নেওয়া দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা-কেও। তিনিও জামায়াত ও স্বতন্ত্র সদস্যদের সঙ্গে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি।

এই বিভাগের অন্য খবর

Back to top button