রাজনীতি
প্রধান খবর

বিদেশি বিনিয়োগের বড় বাধা সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতি: মির্জা ফখরুল

দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএসটিআর আয়োজিত এক সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিরসনে গ্যাস ও তেল উত্তোলনে আগামী তিন মাসের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের সামষ্টিক অর্থনীতিকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সরকার কাজ করছে।

এছাড়া বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে উদ্যোগ নিচ্ছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button