
সিলেটে প্রচণ্ড গরম ও নেতাকর্মীদের ভিড়ের কারণে অসুস্থতাবোধ করায় সমাবেশস্থল ছেড়ে হোটেলে চলে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে তিনি নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপির একটি সমাবেশে উপস্থিত হন। এরপর অতিরিক্ত গরম ও জনসমাগমের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন।
বিএনপি নেতা মঈন উদ্দিন সুহেল আমার দেশকে জানান, বেলা ১টার দিকে তাকে সমাবেশস্থল থেকে দরগাগেইট এলাকার একটি অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে বিশ্রামে রয়েছেন।



