শাজাহানপুর উপজেলা

বগুড়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

বগুড়ার শাজাহানপুরে ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে ৯০ পিচ ইয়াবা, ৩টি বার্মিজ চাকু, ৩টি রাম দা ও ৩টি পাইপ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার রকি হোসেন (২২) শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।

শনিবার দিবাগত রাতে উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামী রকি হোসেন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। মামলা দায়ের শেষে আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button