প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় ডোবা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর এক নরসুন্দরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শফিকুল ইসলাম (৩৫) ওই গ্রামের রুবেল সরদারের ছেলে। তিনি স্থানীয় শাকপালা স্ট্যান্ডে নরসুন্দরের কাজ করতেন।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার শাকপালা গোয়ালগাড়ি গ্রামে বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
শফিকুলের স্বজনরা জানান, তিনদিন আগে সন্ধ্যার পর শফিকুল ইসলামের এক বন্ধু তাকে ফোন করে ডেকে নেযার পর থেকে নিখোঁজ ছিলেন সে। তাদের দাবি তার বন্ধুরা তাকে হত্যা করেছে।
শাজাহানপুর থানার পরিদর্শক আব্দুর রউফ বলেন, মরদেহটির গলাকাটা ও নাড়িভুঁড়ি বের হওয়া ছিল। সেইসাথে পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং রয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএ



