শেরপুর উপজেলা

বগুড়ার শেরপুরে সিএনজি উল্টে নিহত ১

বগুড়ার শেরপুরে সিএনজি উল্টে গিয়ে লাল চান (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালক সহ আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন।

১২ মার্চ শুক্রবার দুপুরে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শুবলি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত লাল চান শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপলপুর গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি শেরপুরে আসছিল। শেরপুর ধুনট আঞ্চলিক সড়কের শুবলি এলাকায় পৌঁছিলে সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে ৫ জন আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে লাল চান মারা যান।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লাল চানের ছেলে সোবাহান জানান, বোনের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে।পরে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button