শেরপুর উপজেলা

“বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগীতার ধারা অব্যাহত থাকবে’

বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগীতার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি।

আজ মঙ্গলবার দুপুরে বগুড়া জেলার শেরপুর উপজেলায় দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। 

ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার বলেন, বিগত ৪ দশকের অধিক সময় ধরে দুই দেশের বন্ধুত্বের বন্ধন অটুট রয়েছে। করোনা মহামারির সময়েও আমরা তার দৃষ্টান্ত স্থাপন করেছি। ভারত সরকারের পক্ষ থেকে ১০৯টি লাইফ সাপোর্ট অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। সহযোগীতার এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র মো. জানে আলম খোকা, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ময়নূল ইসলাম, বগুড়ার জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্রী দিলীপ কুমার দেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদ্‌যাপন পরিষদের শেরপুর উপজেলার সভাপতি নিমাই ঘোষ, সাংবাদিক মুনসী সাইফুল বারী ডাবলু প্রমূখ। 

এ সময় ২৫০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে বস্ত্র বিতরণ করা হয়। 

এই বিভাগের অন্য খবর

Back to top button