প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: সিএনজির এক যাত্রী নিহত

বগুড়ার শিবগঞ্জে বালু বোঝাই ট্রাকের সাথর সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলার মোকামতলা-সোনাতলা সড়কের দহপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর মনোয়ারুল ইসলাম সবুজ জানান, মোকামতলাগামী একটি সিএনজি আরেকটি সিএনজির সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতবেগে যাওয়ার সময় সোনাতলাগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘাতক ট্রাকটি স্থানীয় জনগন আটক করে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএ//

এই বিভাগের অন্য খবর

Back to top button