দিবস

বগুড়ায় নারী দিবস উদযাপন

বগুড়ায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে শহরের জেলা পরিষদ সড়কে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সভাকক্ষ করতোয়ায় আলোচনা সভা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি। এতে সভাপতিত্ব করেন বগুড়া মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোতাহার হোসেনসহ আরো অনেকে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button