দিবসপ্রধান খবরস্বাস্থ্য

আন্তর্জাতিক “নার্স দিবস’ আজ

আন্তর্জাতিক নার্স দিবস আজ (১২ মে)। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর বিশ্বব্যাপী এই তারিখে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হবে।

এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নের্তৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন।’

নার্স দিবস উপলক্ষে আজ বেলা ১১টায় মহাখালীতে নার্সিং ও মিডওয়াইফারি অডিটরিয়ামে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button