খেলাধুলা

অবসরের ঘোষণা দিলেন ৩৬ বছর বয়সী মিডফিল্ডার মাশ্চেরানো

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বার্সেলোনা ও লিভারপুলের সাবেক মিডফিল্ডার জেভিয়ার মাশ্চেরানো। ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে আর্জেন্টিনায় তাঁর নিজ শহর এস্তাদিয়ানতেসের হয়ে খেলছিলেন।

গোল ডটকমের খবরে জানা গেছে, বার্সেলোনায় আট বছরের সফল ক্যারিয়ারে মাশ্চেরানো দুটি চ্যাম্পিয়ানস লিগ ও পাঁচটি লা লিগার শিরোপা জিতেছেন। অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘পেশাদার ক্যারিয়ার থেকে আমি আজ অবসরের ঘোষণা দিচ্ছি। আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ার শেষ করার সুযোগ দেওয়ার জন্য আমি এই ক্লাবটির প্রতি কৃতজ্ঞ। তাদের আমি ধন্যবাদ জানাতে চাই।’

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৪৭টি ম্যাচ খেলেছেন মাশ্চেরানো। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে তিনি পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০০৬ ও ২০০৭ মৌসুমে তিনি ওয়েস্ট হ্যামের হয়ে খেলেছেন। এরপর লিভারপুলে যোগ দেন। ২০০৭ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুল দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

২০১০-২০১৮ সাল পর্যন্ত মাশ্চেরানো বার্সেলোনার হয়ে খেলেছেন। চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনের হয়েও খেলেছেন তিনি।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button