খেলাধুলা

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর টেস্ট সিরিজ খেলতে লঙ্কা সফরে যাবে টাইগাররা। গত বছর কোয়ারেন্টিন ইস্যুতে সফর স্থগিত হলেও এবার সুযোগ সুবিধা পাবে বাংলাদেশ দল, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

২০২০ সালে ছিল ক্রিকেটের ব্যস্ত সূচি। কিন্তু করোনায় হয়নি বেশিরভাগ টুর্নামেন্ট-সিরিজ। সেগুলোই জড়ো হচ্ছে ২০২১-এ। হয়ে উঠছে ব্যস্ততম বছর। বাংলাদেশ শুরুটা ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে। অপেক্ষায় টেস্ট।

এরই মাঝে নতুন খবর, নিউজিল্যান্ড সফর থেকে ফিরে মে মাসে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। যদিও এখনো চূড়ান্ত হয়নি সূচি। এরপর টেস্ট সিরিজ খেলতে টাইগারদের লঙ্কা সফর। গেল বছর যা স্থগিত হয়েছিলো কোয়ারেন্টিনের কঠিন শর্তে। এবার প্রেক্ষাপট ভিন্ন।

আব্দুর রাজ্জাকের পর বিসিবিতে যুক্ত হতে যাচ্ছেন শাহরিয়ার নাফীস। জায়গা হচ্ছে অপারেশন্স কমিটিতে। যদিও তাদের কেউই বিদায় বলেননি ক্রিকেটকে।

নিউজিল্যান্ড সফরের আগে ক্রিকেটারদের করোনা ভ্যাক্সিন নিশ্চিত করতে চায় বিসিবি।

এই বিভাগের অন্য খবর

Back to top button