খেলাধুলা

টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

করোনা ভাইরাসের মহামারির পর এই প্রথম রাজসিক সাদা পোশাকের লড়াইয়ে মাঠে নামছে টিম বাংলাদেশ। দু ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত সংগ্রহ ১ উইকেটে ২৩ রান।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক মুমিনুল হক। দলীয় ২৩ রানে কেমার রোচের বলে বোল্ড হয়ে ফেরেন তামিম ইকবাল।

একাদশে এক পেসার শুধু মোস্তাফিজর রহমানকে নিয়ে খেলছে স্বাগতিকরা। আছেন চার স্পিনার সাকিব আল হাসান, মেহেদী হাসান, নাঈম হাসান ও তাইজুল ইসলাম।

এই বিভাগের অন্য খবর

Back to top button