খেলাধুলা
মেসির ফ্রি কিকে ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা

লিওনেল মেসি দর্শনীয় ফ্রি-কিকে একটি গোল করলেন, সতীর্থদের বল বানিয়ে দিয়ে দুটি গোল করালেন, কোপা আমেরিকায় আরেকবার উড়ল আর্জেন্টিনার স্বপ্ন। ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালের টিকেট কেটেছে আর্জেন্টিনা।
শনিবার সকালের ম্যাচে কোপার চতুর্থ কোয়ার্টারে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে গেছে আর্জেন্টিনা। মেসির এক গোলের সঙ্গে বাকি গোল দুটি রদ্রিগো ডে পল ও লৌতারো মার্টিনেজের।
সেমিতে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তৃতীয় কোয়ার্টারে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে উরুগুয়েকে ৪-২ গোলে হারিয়ে সেমিতে এসেছে কলম্বিয়ানরা।



