খেলাধুলা

আর্জেন্টিনার কাছে হেরে ব্রাজিল সমর্থকের ক্ষমা প্রার্থনা

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে তাদেরকে এবং মেসিকে সেরা মেনে নিয়ে ব্রাজিল সমর্থক মনোয়ারুল ইসলাম শাওন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে (ফুটবল মানেই যুদ্ধ) আর্জেন্টিনাকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে সকল আর্জেন্টিনা সমর্থকের উদ্দ্যেশ্যে ক্ষমা চেয়েছেন।

গোহাইল রোড, সুত্রাপুর বাসী শাওন পেশায় পূবালী ব্যাংক বগুড়া শাখার একজন সিনিয়র অফিসার। এছাড়া তিনি ব্রাজিল দলের একজন অন্যতম ভক্ত।

সম্প্রতি কোপা আমেরিকা টুর্নামেন্টে বরাবরের মতই নিজের দলকে সমর্থন করতে গিয়ে নানান সময় তিনি আর্জেন্টিনাকে হেয় করে অনেকে কথা বলেছেন। আর সেই আর্জেটিনার সাথেই আজ সকালে কোপা আমেরিকা ফাইনালে ১-০ গোলে হেরে গিয়ে তিনি আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে সকল আর্জেন্টিনা দলের সমর্থকের কাছে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করে ক্ষমা চেয়েছেন।

এ বিষয়ে মনোয়ারুল ইসলাম শাওনের সাথে কথা হলে তিনি জানান, আসলে কাপটা আমাদের কপালে ছিলো না তাই আমরা জয় ছিনিয়ে আনতে পারলাম না। আমরা বিশ্বকাপ নিবো ইনশাল্লাহ। কেননা ৭ গোল আমাদের কিছু করতে পারেনি কারণ আমরা হারলেও ব্রাজিল।
এছাড়া ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি আরো বলেন, সারা টুর্নামেন্ট জুড়ে কত কথা কত গান বাজনা করেছি! ভুল বুঝে আর্জেন্টিনাকে কত ছোট করে দেখেছি কিন্তু অবশেষে সেই দলের সাথে নিজেদের হারায় সকলের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেছি।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button