খেলাধুলা

পিএসজির হয়ে প্রথম গোলের দেখা পেল মেসি

পিএসজির হয়ে প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার গোলে জয়ের দেখাও পেয়েছে নেইমারদের দল। লিওনেল মেসি ও ইদ্রিসা গুইয়ের গোলে ম্যান সিটিকে ২-০ গোলে হারিয়ে চলতি উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর দল।

ম্যাচের ৭৪ মিনিটে গোলটি করেছেন মেসি। আক্রমণে ছিলো সিটিজেনরাই। পাল্টা আক্রমণে মাঝ মাঠে বল পান মেসি। সেটি ধরে দ্রুততার সঙ্গে চলে ম্যান সিটির ডি-বক্সের কাছে। গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার এমেরিক লাপোর্তাকে এড়িয়ে পাস দেন কাইলিয়ান এমবাপের উদ্দেশ্যে।

নিজের কাছে বল রাখেননি এমবাপে। প্রথম ছোঁয়ায় ফিরতি পাস দেন মেসিকে। ততক্ষণে ডি-বক্সের মুখে ফাঁকায় দাঁড়িয়ে মেসি। ফিরতি বল পেয়ে বাঁ পায়ের জাদুকরী শটে ব্যবধান ২-০ করেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। এর আগে ৮ মিনিটের সময় প্রথম গোল করেন গুইয়ে।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। দিনের আরেক ম্যাচে লাইপজিগকে ২-১ গোলে হারানো ক্লাব ব্রুর্জ সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৩ পয়েন্ট নিয়ে সিটি আছে তিন নম্বরে। লাইপজিগ এখনো কোনো পয়েন্ট পায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button