খেলাধুলাপ্রধান খবর

আগামীকাল ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ের ভিন্ন ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামবে ল্যাটিন অঞ্চলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ভোর ৫টায় প্যারাগুয়ের আতিথ্য নেবে আর্জেন্টিনা। আর সাড়ে ৫টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাই পর্বে এখনও পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে এবার প্যারাগুয়েকে বধ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তারা। ফর্ম ও অতীত পরিসংখ্যান, সবকিছুর বিচারে এই ম্যাচে এগিয়ে আর্জেন্টিনা। 

প্যারাগুয়ের সঙ্গে মেসিদের অতীত ১০৯ মোকাবেলায় ৫৯ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, অন্যদিকে প্যারাগুয়ের জয় সংখ্যা ৩৪ টি। 

কোয়ারেন্টাইন জটিলতা কাটিয়ে অবশেষে এবার প্রিমিয়ার লিগে খেলা তিন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো ও জিওভানি লো সেলসোর সার্ভিস পাবেন কোচ স্কলানি। 

তবে ইনজুরির কারণে এখনও মাঠের বাইরে সার্জিও অ্যাগুয়েরো ও পাওলো দিবালা। তাইতো আক্রমণে আবারও মেসির সঙ্গী হবেন লাউতারো মার্টিনেজ।

এদিকে ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেলেই কাতার বিশ্বকাপ প্রায় নিশ্চিতই বলা যায় সেলেসাওদের জন্য। যদিও কোচ তিতের দুশ্চিন্তার কারণ মিডফিল্ডার ক্যাসেমিরোর ইনজুরি। 

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button