খেলাধুলা

ভারত সফর এবং আইপিএল বয়কটের ঘোষণা দেননি মঈন আলী

সম্প্রতি ভারতের ক্ষমতাশীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা মহানবি হজরত মোহাম্মদ (স) কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তার সেই মন্তব্য ঘিরে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিজেপির সদস্য পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে নুপুরকে।

নিঃশর্ত ক্ষমা চেয়ে নুপুর বলেছেন, আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমি নিঃশর্ত ক্ষমা চাই।

নুপুরের মন্তব্যে মুসলিম বিশ্ব যখন তীব্র ক্ষোভের মধ্যে ঠিক তখনই ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটার মঈন আলীর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

নুপুরের মন্তব্যের কারণে মঈন আলী নাকি ইংল্যান্ডের হয়ে ভারত সফর এবং ভারতের আইপিএল বয়কটের ঘোষণা দিয়েছেন। এমন খরব মিডিয়ায় রটেছে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, মঈন আলী তার টুইটার একাউন্ট থেকে এ ধরনের কোনো বক্তব্য দেননি। তাকে নিয়ে করা নিউজগুলো ভুয়া।

এই বিভাগের অন্য খবর

Back to top button