ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

লড়াই তো দূরের কথা, বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

টানা উইকেট হারানোর পর লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রত্যাবর্তনের ম্যাচে দায়িত্বশীল ব্যাটিংয়ে আগাচ্ছিলেন ফিফটির পথে। ব্যক্তিগত ৪৯ রানে বাজে শটে উইকেট বিলিয়ে আসতেই বেরিয়ে যায় ম্যাচ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৮৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। চেনা মাঠ মিরপুরে লড়াইও জমাতে পারেনি লিটন দাসের দল।

২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকরা গুটিয়ে যায় দুইশর আগেই। ইস সোধির লেগ স্পিনের সামনে অসহায় আত্মসমর্পন করে বাংলাদেশ। ৪১.১ ওভারে ১৬৮ রানে থমকে যায় বাংলাদেশের ইনিংস। সোধি ১০ ওভারে ৩৯ রানে ৬ উইকেট তুলে একাই বিধ্বস্ত করেন বাংলাদেশকে।

চোট থেকে ফেরার ম্যাচেই সামর্থের প্রমাণ দিয়েছেন তামিম ইকবাল। টাইগার ওপেনার খেলেছেন ৪৪ রানের ইনিংস। ৫৮ বল খেলে মেরেছেন সাতটি বাউন্ডারি। ব্যাটিং দেখে মনে হয়নি দীর্ঘদিন পর ম্যাচ খেলতে নেমেছেন।

হারের ম্যাচে প্রাপ্তি বলতে বিরতি কাটিয়ে ফেরা তামিম-মাহমুউল্লাহ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে যাওয়া। দুজন ছাড়া স্বীকৃত ব্যাটারদের কেউই রান পাননি। দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল তানজিদ হাসান তামিম। ১২ বলে তিনটি চারে করেছেন ১৬ রান।

লোয়ারঅর্ডার ব্যাটার নাসুম আহমেদ ২১ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কিছুটা কমান।

নিউজিল্যান্ডের উইল ইয়াং ছাড়া সবাই কম-বেশি রান পেয়েছেন। মাত্র একজন ফিফটি তুলতে পারলেও অল্পতে আটকে থাকেনি নিউজিল্যান্ড। দলীয় প্রচেষ্টায় ২৫৪ রান তুলে থামে সফরকারীরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ইনিংসের তৃতীয় ওভারে মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে শুন্য রানে সাজঘরে ফেরেন ব্ল্যাকক্যাপস ওপেনার ইয়াং। খেলেন ৮ বল।

আরেক ওপেনার ফিন অ্যালেন টিকতে পারেননি বেশিক্ষণ। ফিজের দ্বিতীয় শিকার হন দুটি চারে ১২ রান করার পর। এরপর ছোট ছোট জুটিতে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশ চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় নিউজিল্যান্ড।

টম ব্লান্ডেল ৬৬ বলে ৬৮ রান করেন ৬টি চার ১টি ছয়ের সাহাজ্যে। হেনরি নিকোলস ৬১ বলে ৪৯ রান করে ফেরেন ওয়ানডে অভিষিক্ত পেসার খালেদ আহমেদের শিকার হয়ে। আউট হওয়ার আগে তিনিও মারেন ৬টি চার।

এই বিভাগের অন্য খবর

Back to top button