বিশ্ববিদ্যালয়
রাবির নতুন প্রক্টর নিয়োগ পেলেন অধ্যাপক আশাবুল হক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক আশাবুল হক।
বুধবার রাবির রেজিস্টার প্রফেসর মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রাবি ক্যাম্পাসে ট্রাকচাপায় হিমেল নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে চালকসহ হেলপারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
১ ফেব্রুয়ারি রাতে হবিবুর রহমান হলের সামনে মালবাহী ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী মাহবুব হাসান হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আরো দুই শিক্ষার্থী আহত হয়। এই খবর ছড়িয়ে পড়লে হল থেকে বেরিয়ে আসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসএ//



