
চাকসুতে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মো. ইব্রাহিম হোসেন (বাঁয়ে) ও জিএস সাঈদ বিন হাবিব। ছবি: প্রথম আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। কেন্দ্রীয় সংসদের মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের বাইরে কেবল দুটি পদে জয় পেয়েছে অন্য জোটের প্রার্থীরা। এজিএস পদে জয়ী হয়েছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তামান্না মাহবুব প্রীতি।
বিজয়ী শিবির-সমর্থিত প্রার্থীরা হলেন—ইব্রাহিম হোসেন রনি (ভিপি), সাঈদ বিন হাবিব (জিএস), মোহাম্মদ শাওন (খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক), হারেজুল ইসলাম (সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), জিহাদ হোসাইন (সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), আবদুল্লাহ আল নোমান (দপ্তর সম্পাদক), জান্নাতুল আদন নুসরাত (সহ-দপ্তর সম্পাদক), নাহিমা আক্তার দ্বীপা (ছাত্রী কল্যাণ সম্পাদক), জান্নাতুল ফেরদৌস রিতা (সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক), মাহবুবুর রহমান (বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক), তানভীর আঞ্জুম শোভন (গবেষণা ও উদ্ভাবন সম্পাদক), তাহসিনা রহমান (সমাজসেবা ও পরিবেশ সম্পাদক), আফনান হাসান ইমরান (স্বাস্থ্য সম্পাদক), মোনায়েম শরীফ (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক), মেহেদী হাসান সোহান (ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক), মো. ইসহাক ভূঁঞা (যোগাযোগ ও আবাসন সম্পাদক), ওবায়দুল সালমান (সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক), ফজলে রাব্বি তৌহিদ (আইন ও মানবাধিকার সম্পাদক) এবং মাসুম বিল্লাহ (পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক)।
নির্বাহী সদস্যের পাঁচটি পদেই জয় পেয়েছেন শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা—আকাশ দাশ, আদনান শরীফ, জান্নাতুল ফেরদাউস সানজিদা, সোহানুর রহমান ও সালমান ফারসী।
তথ্যসূত্র: যুগান্তর



