আবহাওয়াপ্রধান খবর

বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

বগুড়াসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে বেশ কয়েকটি জেলা।

বুধবার সকাল ৯টা ১৬/১৭ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, বাংলাদেশের শেরপুর থেকে ১০৭ কিলোমিটার উত্তরে ভারতের আসাম রাজ্যের গোলপাড়া নামক স্থানে এই ভূকম্পনের উৎপত্তি হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২।


ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্যানুযায়ী, ২৬ দশমিক ১৫ অক্ষাংশ ও ৯০ দশমিক ২৮ দ্রাঘিমাংশে দেশটি আসাম রাজ্যের গোলপাড়া নামক স্থানের ১৪ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তি হয়েছে।


তবে এই ভূকম্পনের ফলে বাংলাদেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button