আবহাওয়াপ্রধান খবর
বগুড়াসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত

মধ্যরাতে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত সাড়ে বারোটায় দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা ছাড়াও সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
আবহাওয়া অধিদফতরের একজন কমকর্তা জানান, ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
এর আগে জাপানের রাজধানী টোকিও এবং এর আশপাশের এলাকায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতের দিকে এই কম্পন অনুভূত হয়।
এতে ট্রেন লাইনে বন্ধ হওয়া এবং মাঝে মধ্যেই বিদ্যুৎ চলে গেলেও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।

