আবহাওয়াপ্রধান খবরসারাদেশ

ঈদের দিন সারাদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা

দেশের সব বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৮ জুন) বিকাল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ (বুধবার, ২৮ জুন) বিকাল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি) থেকে অতিভারি (৮৯ মি.মি. বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button