আবহাওয়াজাতীয়প্রধান খবর
আগামী ৩ দিন বৃষ্টি চলবে

সারাদেশে আগামী তিন দিন বৃষ্টি চলবে। এছাড়া বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলোতে সারাদেশে কম-বেশি বৃষ্টি থাকবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

