আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় নেশা জাতীয় ইঞ্জেকশনসহ এক যুবক গ্রেফতার

বগুড়ার আদমদীঘর সান্তাহারে ৪০ পিস নেশার অ্যাম্পুল ইঞ্জেকশনসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ফারুক হোসেন (৩৫)
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

রোরবার সকালে ফারুকের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এর আগে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সান্তাহার জংশন স্টেশন থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুকের দেহ তল্লাশীকালে তার বাম পায়ের উপরের অংশে কস্টেপ দিয়ে মুড়ানো ৪০ পিস নেশার অ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, ফারুকের বিরুদ্ধে আগের তিনটি মামলা রয়েছে। এরমধ্যে মাদক ও চুরি মামলা আছে।  রোববার সকালে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button