সারাদেশ
মহাখালীর বস্তিতে আগুন লেগে পুড়ে ছাই তিনশোর বেশি ঘর

৭ মাসের ব্যবধানে ফের পুড়লো রাজধানীর মহাখালীর সাততলা বস্তি। ছাই হয়ে গেছে তিনশোর বেশি ঘর। হতাহতের কোনো খবর না মিললেও; মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক হাজার মানুষ। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে, স্থানীয়দের কেউ কেউ বলছেন, গ্যাসের চুলা থেকে সূত্রপাত।
জ্বলছে বসতি। নি:শেষ হচ্ছে সহায়-সম্বল। তাকিয়ে থাকা ছাড়া আর কীইবা করার আছে, অসহায় এর বাসিন্দাদের। পরিশ্রান্ত শরীর যখন গভীর ঘুমে বিভোর, তখন আগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার একের পর এক ঘর।
গেল ২০ নভেম্বরও এই বস্তিতে আগুন লেগেছিল। কিন্তু, ঠিক কী কারণে বছর বছর এই দুর্গতি রাজধানীর নিম্নবিত্ত মানুষগুলো, তা থেকে যায় অজানাই।



