সারাদেশ
৬ ঘন্টা পরে ড্রেনে পড়া ব্যক্তি জীবিত উদ্ধার

মিরপুরের কালসীতে একটি সুয়ারেজ খালে পড়ে যাওয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছয় ঘণ্টা পর তাকে খালের পাড় থেকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নিখোঁজ হওয়ার পর প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে সুয়ারেজ লাইনের একটি ড্রেনের ভেতরে থেকে ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে বিকেল ৩টার দিকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
এর আগে সকাল ৯টার দিকে মিরপুর ১২ কালসীর খালে পড়ে নিখোঁজ হন ওই ব্যক্তি। তবে তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
