প্রধান খবরসারাদেশ
রাজধানীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫ শ্রমিক

রাজধানীর সোয়ারীঘাট মদিনা ট্যাংক জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন শ্রমিকের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আনুমানিক রাত সোয়া একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদ বিন রাশেদ জানান, ফায়ার সার্ভিসের আটটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন আর ছড়াবেনা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখান থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে।
অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়ায় নিশ্বাস নিতে না পেরে নিহত পাঁচজনের পাড়ার ফলে মৃত্যু ঘটেছে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস। নিহতদের এখনো পরিচয় জানা যায়নি।
এদিকে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।
