সারাদেশ

কাভার্ডভ্যানের ধাক্কায় নারীসহ ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর উত্তরা আজমপুর রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নারীসহ তিন আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এই দুর্ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- এনামুল, হনুফা ও অনিক।

মৃত হনুফার মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশাল গৌরনদী। তারা বর্তমানে রায়েরবাজার এলাকায় থাকেন। অনিক তার মামাতো ভাই। ভোরে তাদের পরিচিত এনামুলের মোটরসাইকেলে করে অনিকের বাবা অসুস্থ ইয়াকুবকে দেখতে গাজিপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা বেগম। পথে এ দুর্ঘটনার ঘটে।

তিনি জানান, তার মা বাসাবাড়িতে কাজ করেন। আর রায়েরবাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করতো অনিক।

পুলিশ জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে হনুফা ও এনামুল মারা যায়। এদের সঙ্গে থাকা অনিক নামে একজনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।

এই বিভাগের অন্য খবর

Back to top button