সারাদেশ

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৩০ জেলে

কক্সবাজার জেলার কুতুবদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ১০টির অধিক মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ জন মাঝি-মাল্লা নিখোঁজ হয়েছেন।

বুধবার (২ আগস্ট) মৎস্যজীবী লীগ ফেডারেশন কুতুবদিয়া শাখার সভাপতি এ তথ্য জানান।

ফিরে আসা মাঝি-মাল্লারা জানান, বুধবার ভোরে সাগরে মাছ ধরার সময় তীব্র বাতাস শুরু হয়। এ সময় ট্রলারগুলো কূলে ফিরে আসতে শুরু করে। কিন্তু কুতুবদিয়ার পশ্চিমে সকাল ৮টা থেকে ৯টায় হঠাৎ উত্তাল ঢেউয়ে ১০টির অধিক মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারের কিছু মাঝি-মাল্লারা অন্যান্য নৌযানে করে তীরে ফিরতে পারলেও ৩০ জন নিখোঁজ রয়েছেন।

সভাপতি আরো জানান, বুধবার সকাল ৯টায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। কিছু মাঝি-মাল্লা তীরে ফিরতে পারলেও অর্ধ-শতাধিক নিখোঁজ রয়েছেন। সূত্র: বিডি ২৪ লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button