বগুড়া সদর উপজেলা

বগুড়া টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টরের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টরের উদ্যোগে ঠেঙ্গামারা বগুড়ায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

শনিবার এ উপলক্ষ্যে টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টর সারাদিন ব্যাপি নানা কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৭.৩০টায় সকল চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮.০০মি: শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে টিএমএসএস মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরি হয়ে লালদহপার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিনটির শুভ সূচনা ঘটে।

সকাল ৮.৩০ টায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ভবনের নীচে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

সকাল ৯টায় নিরিবিলি ক্যান্টিন মাঠে খেলাধুলার আয়োজন করেন। এরপর দুপুর ১২.০০টায় টিএমএসএস মেডিকেল কলেজের ১নং লেকচার গ্যালারীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল ইসলাম।

আলোচনা সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বগুড়া জেলার বিএমএ সভাপতি ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু, টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলী আহমেদ আলম, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহজাহান আলী সরকার, টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টরের স্বাস্থ্যসেবা ডোমেইন প্রধান ডাঃ মোঃ আব্দুল হক, চিকিৎসা শিক্ষা ডোমেইন-২ প্রধান ডাঃ এএইচএম আক্তারুজ্জামান, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের উপ-পরিচালক (হাসপাতাল) ডাঃ মোঃ শামছুল হক, টিএমএসএস মেডিকেল ইনষ্টিটিউট অব রিসার্চ এন্ড টেকনোলজী ও মহাস্থান মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডাঃ মোঃ আহমেদ শরীফ প্রমুখ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button