প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় জহুরুলের হারিয়ে যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার করলো পুলিশ

বগুড়ায় গোল্ডমার্ক বিস্কুট কোম্পানিতে কর্মরত জহুরুলের হারিয়ে যাওয়া এক লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
ন্যাশনাল ব্যাংক থেকে টাকা উত্তোলন করে জনতা ব্যাংকে যাওয়ার সময় জহুরুল ইসলামের ব্যাগে থাকা উত্তোলনকৃত টাকা হারিয়ে যায়।বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকাল ৪ টার দিকে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। অভিযোগর ভিত্তিতে পুলিশ ফাঁড়ি এর এস আই খোরশেদ আলম তার টিম সহ বিভিন্ন সি সি টিভি ফুটেজ দেখে হারিয়ে যাওয়া ১ লক্ষ টাকা উদ্ধার করেন।
সদর ফাড়ির পুলিশ পরিদর্শক তাজমিলুর রহমান জানান, উদ্ধার করা টাকা মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পরবর্তীতে ভুক্তভোগী কোন প্রকার অভিযোগ না করায় মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন তিনি।
এসএ




