প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় পুলিশ সদস্যকে লাঞ্ছিত, ৩ নারী আটক

বগুড়ায় দাদন ব্যবসার টাকা তুলে দিতে সহায়তা না করায় পুলিশের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে উঠেছে।

এ ঘটনায় দাদন ব্যবসায়ী তিন বোনকে আটক করেছে পুলিশ। আটক তিন দাদন ব্যবসায়ী হলেন- শহরের উত্তর চেলোপাড়া এলাকার মৃত তাজ ব্যাপারির মেয়ে রেখা (৫২), সূর্য বেগম (৪২) ও দুলি বেগম (৪০)।

রোববার বিকেল ৫ টার দিকে সদর পুলিশ ফাঁড়িতে ঘটনাটি ঘটে৷

লাঞ্ছনার শিকার এসআই খোরশেদ আলম জানান, একমাস আগে জলেশ্বরীতলা এলাকার আফরোজা বেগম নামে এক নারী ‘৯৯৯’ নম্বরে করে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার কথা জানান। আমি ও ফাঁড়ি পুলিশের সদস্যরা সেখানে গিয়ে আফরোজা বেগমের বাড়িতে ভাঙচুর করতে নিষেধ করি এবং হামলাকারীদের কোন অর্থ পাওনা থাকলে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেই।

তিনি আরো জানান, এরপর তারা আটকে থাকা সুদের টাকা তুলে দেবার দাবি করছিলেন। আজ বিকেলেও তারা আমার অফিসে এসে সুদের টাকা পুলিশকে উদ্ধার করে দিতে হবে বলে দাবি করেন। আমি তাদের আইনের আশ্রয় নিতে বললে তারা আমাকে লাঞ্ছিত করেন।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, আটককৃত ওই তিন মহিলা দাদন ব্যবসায়ী। কারো টাকা উদ্ধার করে দেয়া পুলিশের কাজ নয়। তাদের দাবি পুলিম তাদের টাকা তুলে দিবে। এ নিয়ে বিতর্কের এক পর্যায়ে তিন বোন উল্টো আমাদের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button