প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় ট্রেনের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মিনার হোসেন (২৮) নামে এক মটর গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মিনার হোসেন বগুড়া শহরতলীর ছিলিমপুর এলাকার আব্দুল মজিদের ছেলে।
বুধবার দুপুর ৩ টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকা এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মিনার মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় পেছন থেকে সান্তাহার থেকে বগুড়াগামী লোকাল ট্রেন মিনারকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারনে মিনারের মৃত্যু হয়। তার মরদেহ মর্গে রাখা আছে । রেলওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবে।
এসএ



