ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বগুড়ার ধুনটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে গরুসহ এক কৃষক নিহত হয়েছেন।

নিহত তোফাজ্জল হোসেন উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গোদাগাড়ি পাড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুই দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। এর মধ্যে দুপুরে দিকে কৃষক তোফাজ্জল হোসেন বাড়ির পাশে ফাঁকা মাঠের ভেতর গরু চরাতে যান। হঠাৎ বজ্রপাতে তোফাজ্জল হোসেন ঘটনাস্থলেই মারা যান। একই সাথে তার গরুটি মারা গেছে।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button