শিক্ষা
সাত কলেজের ভর্তি পরীক্ষাতেও প্রথম হয়েছেন মাদরাসার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম।
ভর্তি পরীক্ষার ৮৭ নম্বর নিয়ে নাজমুলের মোট প্রাপ্ত নম্বর ১০৭। সে ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিল।
আজ ১৭ নভেম্বর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
এ বছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১১ হাজার ৯০৫ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২১ হাজার ১৩২ জন। এতে পাস করেছেন ১৪ হাজার ৩৮২ জন; যা মোট শিক্ষার্থীর ৬৭ দশমিক ৯ শতাংশ।


