বিনোদন

নিজের নাম বদলানেন মাহিয়া মাহি

জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি এবার নিজের নাম বদলেছেন। গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। বিয়ে করে অনেক কিছুই বদলে ফেলেছেন মাহি। এবার নিজের নামের সঙ্গেও স্বামীর নাম জুড়ে দিলেন তিনি। ফেসবুকে নিজের নাম মাহিয়া মাহি থেকে বদলে মাহিয়া সরকার মাহি হয়ে গেছেন এ চিত্রনায়িকা।

শনিবারই (১৫ জানুায়ারি) মাহিয়া মাহি থেকে বদলে মাহিয়া সরকার মাহি বনে যান তিনি। এরপর ফেসবুকে স্বামীর সঙ্গে সদ্য তোলা তিনটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’

এ বিষয়ে মাহি বলেন, ‘তিনি নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ নামটি যোগ করেছেন। সেই খুশিতেই তিনবার আলহামদুলিল্লাহ লিখেছেন। প্রকাশ করেছেন দুজনের ভালোবাসায় নতুন ছবিও।’

রাকিবকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। কিছুদিন আগেই স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। এরপর ঘুরতে গেছেন কক্সবাজার। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button