বিনোদন

ঘটা করে হাতে মেহেদী লাগিয়ে ভিষণ খুশি পরীমণি

অনাগত সন্তোনের অপেক্ষায় আছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে ঘরবন্দি দিন পার করছেন তিনি।

শুটিংয়ের ব্যস্ততা না থাকার কারণে নিজ ঘরে সাদামাটা জীবনযাপন করছেন পরীমণি। তাই তো ঘরবন্দি সময়টা রঙিন করতে করলেন সাজুগুজু। প্রথমবার ঘটা করে হাতে মেহেদী দিয়েছেন অভিনেত্রী। তারই কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন তিনি।

মেহেদী হাতে ছবি শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেন, ঘটা করে কোনও উৎসবে মেহেদী পরা এবারই প্রথম। কাল ঘুম থেকে উঠে মনে হলো আজ দু-হাত ভরে মেহেদী পরা যায়! শুটিংয়ের তাড়া নেই। আর সাজুগুজুও করা হয় না কত দিন। তার জন্যে তো এখন নেহা আপুকে চাই। তার সাথে আমার হ্যালো হয়েছিল আরো চার বছর আগে জিমিকে দিয়ে। সেই থেকে মেহেদী পরবো পরবো করে এই আজ পরতে পারলাম!

যোগ করে তিনি লিখেছেন, মেহেদী পরা যে এত কঠিন ধৈর্যের ব্যাপার বিশ্বাস করো নেহা আপু আমি বুঝতেই পারিনি। যদি একটু বুঝতে পারতাম…। বাবারে তোমাদের ধৈর্যের কথা চিন্তা করে নিজে একটু শান্তনা পাই। অনেক জ্বালিয়েছি তোমাদের সরি। এত বেশি নড়াচড়া করি না কিন্তু আমি। সব দোষ তোমাদের অনাগত মাম্মাটার।

বর্তমানে পরীমণি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি। এছাড়াও হাতে রয়েছে ‘প্রীতিলতা’, ‘মা’, ‘বায়োপিক’ সিনেমাগুলি।

এই বিভাগের অন্য খবর

Back to top button