বিনোদন
এই সরকারের অধীনে আর নির্বাচন করবো না: হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন প্রত্যাখান করেছেন একতারা প্রতীকের প্রার্থী ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় ব্রিফিংয়ে নির্বাচন ও ভোটের ফলাফল প্রত্যাখান করন তিনি।
এসময় তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার ঘটনাকে পরিকল্পিত বলেও অভিযোগ করেন তিনি।
হিরো আলাম আরও বলেন, এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবো না। ভোটের এ রকম পরিবেশ হলে, প্রার্থীদের ওপর হামলা হলে, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কোনো দরকার নেই।
সোমবার বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। এই হামলার ঘটনায় প্রশাসনের নিরবতায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।