বিনোদন

বগুড়ার আদরের কথায় আবারো গাইলেন তাহসান

দীর্ঘ সাত বছরের অপেক্ষার পালা শেষ করে আদরের কথায় তাহসান কন্ঠ দিলেন ‘তোমার প্রেমের মতো” শিরোনাম এর নতুন একটি গানে।গানটির সুর ও সংগীত করেছেন সময়ের আলোচিত সংগীত পরিচালক সাজিদ সরকার।

আজ বুধবার (২৩ আগষ্ট) ‘তোমার প্রেমের মতো” গানটি তাহসান এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। আদরের লেখা আরো জনপ্রিয় চারটি গানে কন্ঠ দিয়েছেন তাহসান। এই গান গুলোরও সুর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

তাহসান জন্য গান লেখা প্রসঙ্গে আনোয়ার হোসেন আদর জানান, শিহাব শাহিনের পরিচালনায় নীলপরী নীলাঞ্জনা নাটকের ‘কেন হঠাৎ তুমি এলে” গানটি লেখার মাধ্যমে তাহসান-এর সাথে কাজের শুরু।

এরপর মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এ্যাংরি বার্ড নাটকের প্রেমতুমি, টু এয়ারপোর্ট নাটকের ‘তুমিময় ” এবং প্রেমতুমি নাটকের জন্য ‘যাচ্ছো হারিয়ে” গানগুলোর কথা লিখেন আদর যার সবগুলোতে কন্ঠ দিয়েছেন তাহসান।

দীর্ঘ সাত বছর পর তাহসানের একক গান ‘তোমার প্রেমের মতো” লিখে আবারো গানে ফিরলেন আদর।

বগুড়ার সদরের বিসিকে জন্ম ও বড় হওয়া আদর একাউন্টিং/কমার্স বিষয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল থেকে এসএসসি, সরকারি আযিযুল হক কলেজ থেকে এইচএসসি, অনার্স, মাস্টার্স শেষ করেন।

ছোট বেলা থেকেই আদরের ছড়া লেখার অভ্যাস ছিলো। প্রচুর গল্পের বই পড়া হতো হাতের কাছে পেলে। বড় আপুর কিনে দেয়া “ঠাকুরদার ঝুলি” দিয়ে শুরু টেক্সট বইয়ের বাইরের পড়ার।

গান লেখা প্রসঙ্গে তিনি আরও জানান, সেসময় ক্যাসেটের কাভারে লিরিক লেখা থাকতো যেটা দেখেই তার প্রথম লেখার ইচ্ছা জন্মায়। এরপর সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সাজিদের সঙ্গে যোগাযোগ ও লেখালেখির শুরুটা…

প্রফেশনালি গ্রাফিক ডিজাইন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। দীর্ঘ সময় নতুন গান সৃষ্টির গ্যাপের বিষয়ে তিনি জানান তার বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব হাতে নেয়ে, নিজের কাজ গুছিয়ে নেওয়ার কথা উল্লেখ করেন।

তবে তিনি জানিয়েছেন নতুন গান লেখার সুযোগ পেলেই লিখবেন আবার নিয়মিত। অবসর সময়ের কথা আনতেই তিনি তার সদ্য ৩বছর বয়স পেরুনো মেয়ে স্নেহর কথা বলেন। তার অবসর সময় স্নেহকে নিয়ে দারুন কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ।

‘তোমার প্রেমের মতো’ গানটি নিয়ে আদর বলেন, তাহসান ভাই সবার প্রিয় শিল্পী আর সাজিদ এরই মধ্যে তার কাজের মাধ্যমে শ্রোতা প্রিয়তা ও বিশ্বস্ততা পেয়েছে। আর আমার গানগুলো মানুষ যে গ্রহন করছে, এটা খুব বড় পাওয়া। আর আমাদের তিনজনের কেমিস্ট্রির বিষয়েও যখন অনেকে ইতিবাচক সাড়া দেন, বিষয়টা ভালোলাগে। একটা গ্রহনযোগ্যতা যে তৈরি হয়েছে, সেটা অনেক বড় অর্জন। আশা করছি নতুন গানটিও সবার হৃদয়ে জায়গা করে নেবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button