স্বাস্থ্য
প্রধান খবর

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, ডাক্তার ফি মওকুফের নির্দেশ

ডেঙ্গু পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড় এবং রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড সংরক্ষণের নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফিও সম্পূর্ণ মওকুফ করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে নিজ দফতরে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য ও ব্যয় সহনীয় করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেঙ্গুর ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন আন্তর্জাতিকভাবে সার্বজনীন স্বীকৃতি পায়নি। এ কারণে দেশে এখনই ডেঙ্গুর ভ্যাকসিন কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।

তিনি আরও জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রতিরোধমূলক কার্যক্রম, চিকিৎসা ব্যবস্থাপনা ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button