আন্তর্জাতিক খবর

বিশ্বে সাংবাদিকদের জেলে থাকার সংখ্যা বেড়েছে

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস ‘সিপিজে’র সংকলিত বার্ষিক প্রতিবেদন অনুসারে, বিশ্বে যেকোনও সময়ের চেয়ে সাংবাদিকদের জেলে থাকার সংখ্যা ২০২১ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন দেশের সরকার সমালোচনামূলক প্রতিবেদন থামানোর জন্য ঐ সাংবাদিকদের বন্দী করে।

সিপিজে জানতে পেরেছে যে, পহেলা ডিসেম্বর পর্যন্ত ২৯৩ জন সাংবাদিক ৩৭টি দেশে বন্দী রয়েছেন, যা ২০২০ সালের চেয়ে বেশি। গত বছর ২৮০ জন সাংবাদিক জেলে বন্দী ছিলেন।

এক্ষেত্রে চীন সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। দেশটিতে ৫০ জন সাংবাদিককে বন্দী রাখা হয়েছে। অন্য যে সব দেশ অনেক বেশি সাংবাদিককে জেলে পাঠিয়েছে তার মধ্যে রয়েছে মিয়ানমার, মিশর, ভিয়েতনাম এবং বেলারুশ।

সিপিজে’র অ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন ডিরেক্টর জিপসি গুইলেন কায়সার বলেন, বিভিন্ন দেশে সাংবাদিকদের কারাগারে রাখা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: ভয়েজ অব আমেরিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button