গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন

গাড়ি দুর্ঘটনায় আহত ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। সদ্য কেনা একটি চার চাকা গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন ভুবন।
বর্তমানে সিউড়ির একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে হাসপাতালের চিকিৎসক সূত্রে খবর, ভুবনের আঘাত গুরুতর নয়। সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড চার চাকা বিশিষ্ট গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শেখার সময়ই দুর্ঘটনা ঘটে। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে। তাঁর বুকে এবং মুখে আঘাত লেগেছে। তাঁর বুকের এক্স-রে করানো হচ্ছে।
সম্প্রতি ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তাঁর হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে আরও দেড় লক্ষ টাকা টাকা তুলে দেওয়া হবে তাঁর হাতে। শোনা যাচ্ছে, সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়েই ওই গাড়ি কিনেছিলেন তিনি।
সম্প্রতি জানিয়েছিলেন, আর বাদাম বিক্রি করবেন না তিনি। তাঁর দাবি, তিনি সেলিব্রিটি হয়ে গিয়েছেন আর এখন যখন বাদাম বিক্রি করতে যান, তাঁর চারপাশে লোকজন ভিড় করে ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে। বাদাম বিক্রি করা সম্ভব হয় না, সেই কারণে এ বার থেকে বাদাম বিক্রি নয়, শুধুই গান নিয়ে থাকবেন তিনি। বোলপুরে এর মধ্যেই বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তাঁর হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামীদিনে আবারও দেড় লক্ষ টাকা টাকা তুলে দেওয়া হবে তাঁদের পক্ষ থেকে।
সেই অনুষ্ঠান থেকেই ভুবন বাদ্যকর বলেন, তিনি আর বাদাম বিক্রি করতে চান না, তিনি গান করতে চান। ভূবনের বাড়িতে গিয়ে এ দিন সংস্থার পক্ষ থেকে টাকা তুলে দেন সদস্যরা। শিল্পের দাম পেয়ে খুশি তিনিও। এর আগে তাঁকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা গিয়েছে, তিনি যে গান গেয়েছিলেন, সেই গান বিক্রি করে বিপুল অঙ্কের টাকা উপার্জন করছেন অনেকে, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। যাই হোক, সামান্য হলেও কিছু অর্থ তিনি এ বার পেলেন।
কলকাতার একটি পাবেও তাঁকে দেখা গিয়েছিল সম্প্রতি। তা নিয়ে বিস্তর আলোচনা হয়। ট্রোলের মুখেও পড়েন তিনি।