আন্তর্জাতিক খবর
যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেড হামলাকারী যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৪ জুলাই স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলার দায়ে গ্রেপ্তার হয়েছেন ২২ বছরের যুবক রবার্ট ই ক্রিমো থ্রি।
শিকাগো পুলিশ বলছে, হামলার দিন প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে আরো জানা যায়, তিনি হাইল্যান্ড পার্কের পুরনো বাসিন্দা এবং পেশায় একজন ইউটিউবার। বিভিন্ন নামে একাধিক ইউটিউব চ্যানেল রয়েছে তার। এসব চ্যানেলে বন্ধুদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা ও আড্ডা দেন ক্রিমো।
তবে ঠিক কি কারণে এবং কেন এই হামলা সে সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। ওই যুবকের সঙ্গে কোনো সংগঠন বা চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
এসএ



