জাতীয়
প্রধান খবর

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪ জনের।

এ নিয়ে গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগী ১ হাজার ১৯২ জন এবং নিশ্চিত হাম রোগী ১১১ জন।

এছাড়া গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

তথ্যসূত্র: যমুনা নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button