বিএনপিরাজনীতি

জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে তার শরীরের তাপমাত্রা ওঠানাম করছে বলে জানা যায়। শরীরের অন্যান্য প্যারামিটারও অবনতির দিকে।

এসব পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে আবারও হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

খালেদা জিয়ার একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা ১০১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। কয়েক দিন পরপর জ্বর আসে একাধিক কারণে। লিভার ও কিডনির সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button