শাজাহানপুর উপজেলা

বগুড়ায় বিয়েতে রাজি হয়নি প্রেমিকা, ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট প্রেমিকের

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক তরুনীর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে।

রোববার দুপুরে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর বগুড়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিবের (২১)। তার সাথে প্রায় ৬ মাস আগে একই ইউনিয়নের মানিকদিপা পদ্মপাড়া গ্রামের এসএসসি পরিক্ষার্থী এক তরুণীর মোবাইল ফোনে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে হাবিব মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে তরুণীর পরিবার তাতে রাজি না হওয়ায় তার অশালীন ছবি ফেসবুকে পোস্ট করে হাবিব।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিস-বৈঠকে হাবিব ছবি পোস্ট না করার মৌখিকভাবে অঙ্গীকার করে। কিন্তু ২৫ মার্চ পুনরায় মেয়েটির ছবি এডিট করে আপত্তিকর অশালীন ছবি তৈরি করে হাবিব তার ফেসবুক আইডিতে পোস্ট করে বলে অভিযোগ উঠেছে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button