প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় মাটি খুঁড়তে গিয়ে মিললো গরুর মূর্তি

বগুড়া শাজাহানপুরে বাড়ি নির্মাণের জন্য ভীত খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে একটি গরুর মূর্তি উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাজাপুর উত্তরপাড়া গ্রামে বেরিয়ে আসা এই মূর্তি দেখতে উৎসুক জনতা ভীর জমায়।

জানা গেছে, উক্ত এলাকায় মৃত আব্দুল গফুরের ছেলে বকুল ড্রাইভারের বাড়ি নির্মাণের কাজ চলছিল। এ সময় গৃহনির্মাণ শ্রমিকরা ছয় ফুট খোঁড়ার পর মূর্তিটি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে উৎসুক লোকজন একনজর মূর্তিটি দেখার সেখানে ভিড় করে।

প্রশাসন বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button