প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় ইউএনও’র সামনে হাট-বাজার সিডিউল সরিয়ে নেয়ার অভিযোগ

বগুড়ায় শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনে হাট-বাজার ইজারা’র সিডিউল চোখের আড়ালে সরিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

২রা মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিডিউল/দরপত্র খোলার সময় হাট বাজার ইজারার কমিটির সামনে এ ঘটনা ঘটে।

মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে উপজেলা জামাদারপুকুর হাট বাজার ইজারার ২ টি সিডিউল/দরপত্র থেকে ১টি সিডিউল/দরপত্র নেওয়ার অভিযোগ তুলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম।

এ বছর উপজেলার ২২টি হাট বাজার ইজারার দরপত্র বিক্রি হয়েছে ১৮৮টি আর সেখানে দরপত্র জমা হয়েছে মাত্র ৩১টি। তারমধ্য ১টি করে দরপত্র পড়েছে ৮টি হাটে।

২ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দরপত্র জমা দেয়ার শেষ সময় ছিল।

হাট-বাজার দরপত্র ম্যানেজ হওয়ার কারণে এই ঘটনার সৃষ্টি হয়েছে বলে মনে করছে স্থানীয় জনপ্রতিনিধিরা। এতে করে সরকার রাজস্ব লক্ষমাত্রা বঞ্চিত থেকে বঞ্চিত হচ্ছে বহুগুণ।

দরপত্র পূণঃ আহ্বান এর জন্য সরকারের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন তারা।তবে উপজেলা নির্বাহী অফিসার বলছেন গতবারের চেয়ে এবারে রাজস্ব বেশিই হবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নথি সূত্রে জানা যায়, অফিস থেকে দরপত্র বিক্রি হয়েছিল একশত ১৬টি, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিস থেকে বিক্রি হয়েছিল ৩টি, শাজাহানপুর থানায় ৭টি, জেলা প্রশাসক কার্যালয় থেকে ৬০টি এবং সোনালী ব্যাংক বগুড়া সেনানিবাস শাখা থেকে ২টি সহ মোট ১ শত ৮৮টি দরপত্র বিক্রি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, এবারে হাট ডাক হয়েছে পুরো ম্যানেজ প্রক্রিয়ায়। দরপত্র বেশি বিক্রি হলেও ৮টি হাটে একটি করে দরপত্র জমা হওয়া কোন স্বাভাবিক ঘটনা নয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম জানান, উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাক্স থেকে দরপত্র খোলার পর দরপত্রগুলো গুনে তালিকা করা হয়। এরমধ্যেই মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আমার চোখ ফাঁকি দিয়ে জামাদারপুকুর হাটের একটি দরপত্র নিয়ে চলে যান। যা আমার স্টাফদের ধারণ করা ভিডিও থেকে আমরা নিশ্চিত হই। পরে নুরুজ্জামান একটি দরপত্র ফিরিয়ে দিয়েছেন। কিন্তু নিশ্চিত হতে পারছিনা এটা সেই দরপত্র কি না। ওই হাটে মোট ২টি দরপত্র জমা হয়েছিল। একটি চুরি হয়েছে আরেকটি ছিল খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন’র।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button